মেঘালয়ে গণপিটুনিতে নিহত ব্যক্তির মরদেহ এল দেশে

মেঘালয়ে গণপিটুনিতে নিহত ব্যক্তির মরদেহ এল দেশে
মেঘালয়ে নিহত আকরামের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ভারতে গণপিটুনিতে নিহত এক বাংলাদেশির মরদেহ বিজিবির মাধ্যমে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

নিহত ব্যক্তির নাম মো. আকরাম হোসেন (৩২)। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার বাঁকাকুড়া গ্রামের মৃত জহির উদ্দীনের ছেলে।

গত ১০ আগস্ট মেঘালয়ের খাসি হিলস এলাকায় তার মৃত্যু হয়।

রোববার দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মহেশখোলা বিওপি এলাকা দিয়ে মরদেহটি হস্তান্তর করে বিএসএফ। যা বুঝে নেয় কলমাকান্দা পুলিশ।

আরও পড়ুন

নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র। ছবি: টাইমস
নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র। ছবি: টাইমস

সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মেঘালয় রাজ্যের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় গত ১০ আগস্ট অনুপ্রবেশ করেন আকরাম। সেখানে তার বিরুদ্ধে অপহরণ চেষ্টার অভিযোগ আনেন স্থানীয়রা। এই অভিযোগে তাকে পেটানো হয়। গণপিটুনিতে গুরুতর আহত আকরামকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

মেঘালয় পুলিশ এ ঘটনাটি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বাংলাদেশের পুলিশকে জানায়। পরে ভারতীয় পুলিশ মরদেহটি বিএসএফের কাছে হস্তান্তর করে। বিএসএফ তা বিজিবির মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করে।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘বিএসএফ ও বিজিবির সমন্বয়ে নিহত বাংলাদেশির লাশ আমাদের কাছে হস্তান্তর করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ নিহতের পরিবারের কাছে বিকেলে হস্তান্তর হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad