দীর্ঘ এক যাত্রা পেরিয়ে অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। একদিকে ভারতের শিরোপা ধরে রাখার প্রত্যাশা, অন্যদিকে নিউজিল্যান্ডের সামনে প্রথম শিরোপা জয়ের হাতছানি।
এই মেগা ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।
ফাইনাল হলেও একাদশে কোনো পরিবর্তন আনেনি ভারত। মাঠে নামছে সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানো সেই একাদশ নিয়েই। কিউইদের একাদশে এসেছে একটি বদল, কোল ম্যাককঙ্কির জায়গায় এসেছেন জ্যাকব ডাফি।
ভারত একাদশ
অভিষেক শর্মা, সানজু স্যামসন, ঈশান কিশান, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং ও জাসপ্রিত বুমরাহ।
নিউজিল্যান্ড একাদশ
টিম সাইফার্ট , ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, লোকি ফার্গুসন ও জ্যাকব ডাফি।


