পাবনায় শুরু হলো ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা

পাবনায় শুরু হলো ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা
বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন উপলক্ষে বের করা হয় র‌্যালি। বুধবার সকালে পাবনা শহরে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ–এই প্রতিপাদ্যে পাবনায় শুরু হয়েছে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।

বুধবার সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।


বেলুন উড়িয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার সকালে পাবনার স্বাধীনতা চত্বরে। ছবি: টাইমস

সেখানে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। উদ্বোধন শেষে তিনি উপস্থিত অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। এ ছাড়া, শিশুদের মাঝে গাছের চারাও বিতরণ করেন অতিথিরা।

জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় ফলদ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন স্টল স্থান পেয়েছে। আয়োজকদের আশা, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জনসাধারণের মধ্যে বৃক্ষরোপণের সচেতনতা বৃদ্ধিতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন অনুষ্ঠানে শিশুদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে পাবনার স্বাধীনতা চত্বরে। ছবি: টাইমস

সামাজিক বন বিভাগ পাবনার বিভাগীয় বন কর্মকর্তা তারিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনার সিভিল সার্জন আবুল কালাম আজাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, পাবনা প্রেস ক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ অনেকে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর