মুমিনুল-মুশফিকে বাংলাদেশের ৫০০ ছোঁয়া লিড

মুমিনুল-মুশফিকে বাংলাদেশের ৫০০ ছোঁয়া লিড
মিরপুর টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসেও শতরানের জুটি গড়েছেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। ছবি: বিসিবি।
Advertisement
Advertisement

আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ১০৭ রানের জুটি। দ্বিতীয় ইনিংসেও এর ব্যতিক্রম হলো না মুমিনুল হক ও শততম টেস্ট খেলতে নামা প্রথম বাংলাদেশি ব্যাটার মুশফিকুর রহিমের। চতুর্থ দিন চতুর্থ উইকেটে আবার শতাধিক রানের জুটি গড়েছেন এই দুজন। তাদের ১৪৯ বলে ১০৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৪৯১ রানের লিড নিয়ে লাঞ্চ ব্রেকে গিয়েছে বাংলাদেশ। সিরিজে টানা তৃতীয় ফিফটি ছোঁয়া মুমিনুল দ্বিতীয় সেশনে নামবেন ৭৯* রানে, মুশফিক অপরাজিত আছেন ৪৪ রানে।

চতুর্থ দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ২৮০/৩।

ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামের ১১৯ রানের জুটিতে তৃতীয় দিনই বাংলাদেশের লিড ছাড়িয়ে যায় ৩৫০-এর বেশি। সেই জুটির এনে দেয়া শুরুর ওপর ভর করে চতুর্থ দিনের শুরুটাও ভালোই হয়েছিল স্বাগতিকদের, মুমিনুলের সাথে সাদমানের ৫৪ রানের জুটিতে। তবে সেই জুটির পর ইনিংস বড় করতে পারেননি সাদমান, ব্যক্তিগত ৭৮ রানে এলবিডব্লিউ হয়েছেন অফস্পিনার ম্যাকব্রাইনের বলে।

দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগের ইনিংসে ৮ রান করা এই বাঁহাতি ব্যাটার দ্বিতীয় ইনিংসে উইকেটে দিয়েছেন জর্ডান নিলের বাউন্সারে স্লিপে ক্যাচ তুলে। টপ অর্ডারে টানা দুই ব্যাটার হারানোর ধাক্কা বাংলাদেশ কাটিয়ে উঠেছে মুমিনুল-মুশফিকের ব্যাটে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad