মারা গেছেন বিকন ফার্মার এমডি এবাদুল করিম

মারা গেছেন বিকন ফার্মার এমডি এবাদুল করিম
বিকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ এবাদুল করিম বুলবুল (৬৯) মারা গেছেন।

বৃহস্পতিবার সকাল ৯টা ৪ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পরিবারের বরাত দিয়ে এবাদুল করিমের সাবেক ব্যক্তিগত সহকারী মোক্তার হোসেন জানান, গত রোববার হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন এবাদুল করিম। পরদিন সোমবার তার অস্ত্রোপচার করা হয়। এর দুইদিন পর বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বাদ আসর গুলশানের আজাদ মসজিদে জানাযা শেষে বনানী কবরস্থানে মরদেহ দাফন করা হবে বলে জানান মোক্তার হোসেন।

এবাদুল করিম বুলবুল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামের মৃত ফজলুল করিমের ছেলে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad