আবগারি শুল্ক মওকুফ, কমবে হজযাত্রীদের বিমান ভাড়া

আবগারি শুল্ক মওকুফ, কমবে হজযাত্রীদের বিমান ভাড়া
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আগামী হজ মৌসুমে যাত্রীদের বিমান টিকিটের ওপর আরোপিত আবগারি শুল্ক মওকুফ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে হজযাত্রীদের বিমান ভাড়া প্রায় ৫ হাজার টাকা কমবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সম্প্রতি এনবিআরের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এনবিআর জানায়, হজব্যয় কমানো এবং ধর্মপ্রাণ মানুষদের হজ পালনে সহায়তা করার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগের মৌসুমের মতো এবারও শুল্ক ছাড়ের এই সিদ্ধান্ত কার্যকর থাকছে।

এনবিআরের হিসাব অনুযায়ী, শুল্ক মওকুফের ফলে প্রত্যেক হজযাত্রী সৌদি আরবে যাওয়া–আসার বিমান ভাড়ায় প্রায় পাঁচ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad