পঞ্চদশ সংশোধনীর আপিল শুনানি ৫ মার্চ পর্যন্ত মুলতবি

পঞ্চদশ সংশোধনীর আপিল শুনানি ৫ মার্চ পর্যন্ত মুলতবি
ছবি: শামীম-উস-সালেহীন/টাইমস
Advertisement
Advertisement

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তসহ বেশকিছু বিষয় পরিবর্তন করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর অংশবিশেষ বাতিল করে হাইকোর্টের ঘোষিত রায়ের বিরুদ্ধে আপিল শুনানি মুলতবি করা হয়েছে। মামলার পরবর্তী শুনানি ৫ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চ শুনানি গ্রহণ করে। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদকসহ চার ব্যক্তির পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী শরীফ ভূঁইয়া।

এর আগে, এই আপিলে আবেদন করে পক্ষভুক্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আদালতে শুনানিতে আরও অংশ নেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও শিশির মনির।

পৃথক দুটি রিটের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর অংশবিশেষ অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করে। এ রায়ের বিরুদ্ধে সুজনের সম্পাদকসহ চার ব্যক্তি একটি আপিল করেন। এ ছাড়া নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষেও আপিল করা হয়। তারা সবাই পঞ্চদশ সংশোধনীর প্রায় পুরো অংশ বাতিল চেয়েছেন।

আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তসহ বেশকিছু বিষয়ে পরিবর্তন এনে সংবিধানের পঞ্চদশ সংশোধনী এনেছিল। ২০১১ সালের ৩০ জুন পঞ্চদশ সংশোধনী আইন জাতীয় সংসদে পাস করা হয়।

ওই সংশোধনীতে সংবিধানে ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন এসেছিল। জুলাই গণঅভ্যুত্থানের পর পঞ্চদশ সংশোধনীর পুরো আইন ও আইনের কয়েকটি ধারার বৈধতা নিয়ে গত বছর হাইকোর্টে আলাদা দুটি রিট আবেদন দায়ের করা হয়। সুজেনের সম্পাদকসহ পাঁচ ব্যক্তি একটি এবং নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন আরেকটি রিট আবেদন করেন। শুনানি শেষে গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট রায় দেয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad