মানিকগঞ্জে ভাবি-ভাতিজাকে হত্যা: দেবর গ্রেপ্তার

মানিকগঞ্জে ভাবি-ভাতিজাকে হত্যা: দেবর গ্রেপ্তার
গ্রেপ্তার ইউসুফ আলী।
Advertisement
Advertisement

মানিকগঞ্জের দৌলতপুরে ভাবি ও ভাতিজাকে হত্যার ঘটনায় অভিযুক্ত দেবর ইউসুফ আলীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুরের বেড়িবাঁধ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইউসুফ আলী দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে সুলতানের ছেলে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ জেলা ডিবির ইনচার্জ মানবেন্দ্র মালো এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে ঢাকার মিরপুর বেড়িবাঁধ থেকে ইউসুফ আলীকে গ্রেপ্তার করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ইউসুফ আলী তার ভাবি ও ভাতিজাকে হত্যা করে। ঘটনার সময় তিনি তার বড় ভাই ছালাম মিয়াকেও হত্যার চেষ্টা করেন। এ ঘটনায় পরদিন নিহতদের স্বজন ও ছালাম মিয়ার শাশুড়ি মিনা খাতুন বাদী হয়ে দৌলতপুর থানায় ইউসুফ আলীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন

আরও পড়ুন: ভাবি-ভাতিজাকে হত্যা, পলাতক দেবরের খোঁজে পুলিশ

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো অজ্ঞাত ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে কি না, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।

অভিযুক্তের গ্রেপ্তারে নিহত পরিবারের সদস্যরা কিছুটা স্বস্তি প্রকাশ করলেও, ঘটনার পূর্ণাঙ্গ রহস্য উদ্ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad