চুয়াডাঙ্গা সীমান্তে মাটির নিচ থেকে বিদেশি অস্ত্র উদ্ধার

চুয়াডাঙ্গা সীমান্তে মাটির নিচ থেকে বিদেশি অস্ত্র উদ্ধার
চুয়াডাঙ্গার সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ছবি: বিজিবির সৌজন্যে
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্ত থেকে মঙ্গলবার রাত ৮টার দিকে বিজিবির টহলের সময় এই অস্ত্র উদ্ধার করা হয়।

মহেশপুর-৫৮ বিজিবি সূত্রে জানা যায়, মেদিনীপুর ক্যাম্পের নায়েব সুবেদার হারুন অর-রশিদের নেতৃত্বে একটি টহল দল নিয়মিত চোরাচালান প্রতিরোধ টহলে বের হয়। রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে তিনি গোপন তথ্য পান, মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-৬৩ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে আব্দুল গণির বাঁশবাগানের পাশে মাটির নিচে একটি বিদেশি পিস্তল পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

এ তথ্যের ভিত্তিতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে বিজিবির টহল দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানে মাটির নিচ থেকে একটি পুরাতন সচল ৭ দশমিক ৬৫ বোর পিস্তল, একটি ম্যাগাজিন এবং ম্যাগাজিনে লোড করা অবস্থায় তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পিস্তলটির গায়ে ইংরেজিতে ‘মেড ইন ইটালি’ লেখা ছিল এবং গুলিগুলোর পেছনে ‘কেএফ ৭ দশমিক ৬৫’ খোদাই করা ছিল।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়। পরে আলামতগুলো বিজিবির হেফাজতে নেওয়া হয় এবং আইনগত প্রক্রিয়া শেষ করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে জীবননগর থানার জমা দেওয়া হয়।

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ জানান, গতকাল রাত ১১ টার দিকে ৫৮-বিজিবি মেদিনীপুর ক্যাম্পের নায়েব সুবেদার হারুন অর রশিদ বাদী হয়ে জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করে মালিকবিহীন একটি পিস্তল থানায় জমা দেয়। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad