মাদারীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মাদারীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
Advertisement
Advertisement

মাদারীপুরের সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আদনান নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষেরচর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আদনান ওই এলাকার আসাদুল মাতুব্বরের ছেলে।
​
​ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির উঠানে খেলছিল শিশু আদনান। খেলার এক পর্যায়ে পরিবারের সবার অজান্তে সে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর আদনানকে উঠানে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। ​

এক পর্যায়ে স্থানীয়রা পুকুরপাড়ে গিয়ে আদনানকে পানিতে ভাসতে দেখেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মাদারীপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ​ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্ষা ও গরমের এই সময়ে শিশুদের জলাশয়ের আশেপাশে চলাফেরার ক্ষেত্রে অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad