মবোক্রেসি দমনে কঠোর হতে হবে: সালাহউদ্দিন আহমদ

মবোক্রেসি দমনে কঠোর হতে হবে: সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

গণমাধ্যমে আগুন দেওয়ার ঘটনায় সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এ ঘটনা দেশের জন্য লজ্জার বলেও মন্তব্য করেন তিনি।

রোববার রাজধানীর বনানীতে গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, কিছু কিছু গণমাধ্যমকে আগে থেকেই টার্গেট করে হামলা চালানো হয়েছে। এ ধরনের পরিস্থিতি কেন আগে থেকে মোকাবিলা করা গেল না, সে প্রশ্নও রয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, দৈনিক প্রথম আলো ও দৈনিক ডেইলি স্টার অফিসে আগুন দেওয়ার দৃশ্য সারা বিশ্ব দেখেছে। এটি আমাদের জন্য লজ্জার।  এর জন্য শুধু দুঃখ প্রকাশ কিংবা ক্ষমা প্রার্থনা করে দায়িত্ব শেষ করা যায় না। ‘দেশে “মবোক্রেসি” তৈরি হওয়া সরকারের দুর্বলতারই বহিঃপ্রকাশ মন্তব্য করে কঠোর হাতে মবোক্রেসি দমনের আহ্বান জানান তিনি।

গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, অনেকেই গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করেন। সাংবাদিকদের মধ্যে কারও কারও রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, তবে বাংলাদেশের স্বার্থের প্রশ্নে সবাইকে দেশের পক্ষেই অবস্থান নিতে হবে।

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি জনগণ বিএনপিকে দেয়, তাহলে গণমাধ্যমের সহযোগিতা সর্বোচ্চ পর্যায়ে থাকবে বলেও জানান বিএনপির এই নেতা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad