মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর

মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর
জাতীয় সংসদের অধিবেশনে অনির্ধারিত আলোচনায় বক্তব্য দেন শিক্ষামন্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায়। ছবি: স্ক্রিনগ্র্যাব
Advertisement
Advertisement

পরীক্ষার্থীদের নিয়ে করা ব্যক্তিগত মন্তব্যে কেউ আহত হয়ে থাকলে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু বলতে চাইনি।

মঙ্গলবার সন্ধ্যার পর জাতীয় সংসদের অধিবেশনে অনির্ধারিত আলোচনায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামাল এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমার ব্যক্তিগত মন্তব্য, সেটি নিয়ে অনেকে আপত্তি করেছেন। সেই ব্যাপারে বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু বলতে চাইনি। যদি কেউ আহত হয়ে থাকে, আমি সিম্পলি দুঃখ প্রকাশ করছি।’

শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীরা সংসদ ভবনের দিকে আসছেন। সোমবার পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যার পরীক্ষা হয়েছে। পরীক্ষার সময় বৃষ্টি থাকায় অনেকে ভিজেছেন এবং কেউ কেউ সঠিকভাবে পরীক্ষা দিতে পারেননি।

আরও পড়ুন

তিনি বলেন, ‘আমরা যদিও সব সময় মনিটরিংয়ে ছিলাম। শিক্ষার্থীদের দাবি এসেছে পরীক্ষা পেছানোর জন্য। ইতোমধ্যে চট্টগ্রামের পরীক্ষা বন্ধ করে দিয়েছি। আমাদের পুনরায় পরীক্ষা নিতে হবে।’

পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকদের সমালোচনার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের একটি ফোনালাপের ভিডিও ছড়িয়ে পড়ে।

রাজধানীর সিটি কলেজের এক পরীক্ষার্থীর অভিভাবক হোয়াটসঅ্যাপে কল করে মন্ত্রীর সঙ্গে তার মেয়ের কথা বলার ব্যবস্থা করেন। ওই কথোপকথন অন্য একটি মোবাইল ফোনে ধারণ করে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

ভিডিওতে পরীক্ষার্থীদের শারীরিক অবস্থার বিষয়ে কথা বলতে গিয়ে শিক্ষামন্ত্রীকে বলতে শোনা যায়, ‘এগুলো তো ফার্মের মুরগি। একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad