ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৯

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৯
ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৪ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৮ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৯৭৯ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত ডেঙ্গুবিষয়ক দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৪৬ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে)। এ ছাড়া বরিশাল বিভাগে ৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, খুলনা বিভাগে ৪০ জন, ময়মনসিংহ বিভাগে ১৩ জন, রাজশাহী বিভাগে ৯ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ১ জন রোগী ভর্তি হয়েছেন।

আরও পড়ুন

একই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৮ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৬ জন রোগী ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজন রোগী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮২৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকা সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে ১৭৬ জন এবং দেশের অন্যান্য স্থানে ৬৫৩ জন ভর্তি রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩২২ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৮ হাজার ১২২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৩২৯ জন রোগীর মধ্যে ২১২ জন পুরুষ (৬৪ দশমিক ৪ শতাংশ) এবং ১১৭ জন নারী (৩৫ দশমিক ৬ শতাংশ)। বয়সভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আক্রান্ত ২৬ থেকে ৩০ বছর বয়সী, এ বয়সসীমায় ৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad