মনিরামপুরে পূর্ববিরোধের জেরে হামলায় রাজমিস্ত্রী নিহত

মনিরামপুরে পূর্ববিরোধের জেরে হামলায় রাজমিস্ত্রী নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

যশোরের মনিরামপুরে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ইমামুল হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের স্বরণপুর বাশঁতলার পাশে মতিনের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইমামুল হোসেন ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের ফারাসাতপুর গ্রামের রহিম সরদারের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে স্বরণপুর জামতলা মোড় থেকে বাড়ি ফেরার পথে ইমামুল হোসেনের ওপর হামলা চালানো হয়। পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের কয়েকজন তার গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন।

আরও পড়ুন

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ইমামুল হোসেনকে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই মনিরামপুর ও ঝিকরগাছা থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, মনিরামপুর ও ঝিকরগাছা উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত ইমামুল হোসেনের বাড়ি ঝিকরগাছা উপজেলার ফারাসাতপুর গ্রামে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad