মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন

মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন
Advertisement
Advertisement

[live_update time=”রাত ১০.৫৫” title=”মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন”]

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন ধরেছে। এতে দুই সেনা আহত হয়েছেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, এটা ‘যুদ্ধজনিত আগুন নয়’। জাহাজের প্রধান লন্ড্রি স্পেস থেকে এই আগুনের সূত্রপাত। এতে জাহাজের প্রপালশন প্ল্যান্টে (যান্ত্রিক ব্যবস্থা) কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় আহত দুই সেনার অবস্থা স্থিতিশীল রয়েছে। সেন্ট্রাল কমান্ডের দাবি, রণতরিটি পুরোপুরি কার্যকর রয়েছে।

রণতরি ইউএসএস জেরাল্ড এই মুহূর্তে কোথায় অবস্থান করছে তা উল্লেখ করেনি মার্কিন সামরিক বাহিনী।

মার্কিন নৌবাহিনীতে যুক্ত ১১টি রণতরির মধ্যে ইউএসএস জেরাল্ড ফোর্ডকে সবচেয়ে বড় ও আধুনিক বলে বিবেচনা করা হয়। ইরান যুদ্ধে এটি মোতায়েন করা হয়েছে। তবে কৌশলগত কারণে এটা অবস্থান পরিবর্তন করে বলে জানান সংশ্লিষ্টরা।

সূত্র: আল জাজিরা

[/live_update]

[live_update time=”রাত ০৯.৩০” title=”হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা মোজতবা খামেনির”]

হরমুজ প্রণালি বন্ধই থাকবে বলে ঘোষণা দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। নতুন নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর দেওয়া প্রথম বক্তৃতায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ রাখা অব্যাহত থাকবে। জাতীয় ঐক্যেরও ডাক দেন তিনি।

বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় পাঁচ ভাগের এক ভাগ তেল পরিবহন করা হয়। এই পথ বন্ধ থাকায় জ্বালানি তেলের দাম ইতোমধ্যে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে।

বক্তৃতায় মোজতবা খামেনি বলেন, ইরানের পাশে আছে ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো। তিনি জানান, ইয়েমেনের হুতি বিদ্রোহী তাদের ‘দায়িত্ব পালন করবে’। একই সঙ্গে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোও ইরানকে সাহায্য করতে চায় বলে উল্লেখ করেন তিনি।

ইরানের সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়ে খামেনি বলেন, হামলার মুখেও সেনাবাহিনী দেশকে পরাধীন বা বিভক্ত হওয়া থেকে রক্ষা করেছে। তিনি বলেন, ‘দেশ যখন চাপের মুখে ও আক্রান্ত, তখন যেসব সাহসী যোদ্ধা দারুণ কাজ করছেন, আমি তাদের ধন্যবাদ জানাতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ নেব।’ একই সঙ্গে তিনি জানান, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে চায়। তবে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালানো অব্যাহত থাকবে।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করে। প্রথম দিনের হামলায় নিহত হন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পরে ৮ মার্চ তার ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করা হয়।

সূত্র: আল জাজিরা

[/live_update]

[live_update time=”রাত ০৯.০৯” title=”যুক্তরাষ্ট্রের মালিকানাধীন জাহাজে ইরানের হামলা”]

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন জাহাজে আইআরজিসি হামলা চালিয়েছে ইরান।

বৃহস্পতিবার ইরানের ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, ইরাকি জলসীমার বসরার কাছে দুটি তেলবাহী ট্যাংকার হামলার শিকার হয়েছে। এর মধ্যে একটি ‘সেফসি বিষ্ণু’, যেটি যুক্তরাষ্ট্রের মালিকানাধীন এবং মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী।

ফারস নিউজ একটি ভিডিও শেয়ার করেছে। বলা হচ্ছে সেটি ‘সেফসি বিষ্ণু’ আক্রান্ত হওয়ার মুহূর্তের দৃশ্য। ভিডিওতে রাতে মাঝ সমুদ্রে একটি জাহাজে বিশাল বিস্ফোরণ ঘটতে দেখা যায়।

ভারতীয় কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল, সেফসি বিষ্ণুতে একটি ‘বিস্ফোরকবাহী সাদা রঙের চালকহীন স্পিডবোট’ আঘাত করেছে। জাহাজটিতে সেটি  ‘সজোরে ধাক্কা দেয়’ এবং তাতে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে।

এই ঘটনায় একজন নিহত হয়েছেন। বাকি ক্রু সদস্যদের উদ্ধার করা হয়েছে।

জাহাজটি আইআরজিসির সতর্কবার্তা ‘মানতে ব্যর্থ হয়েছিল’ বলে ফারস নিউজ জানিয়েছে।

[/live_update]

[live_update time=”রাত ০৮.৪৫” title=”যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিলেন মোজতবা খামেনি”]

যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম বিবৃতিতে তিনি বলেন, এই অঞ্চলে সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে। তা না হলে হামলা করা হবে।

মোজতবা খামেনি বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাস করে। কিন্তু এই দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাবে তেহরান।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে। প্রথম দিনের হামলাতেই নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর ৮ মার্চ আলী খামেনির ছেলে মোজতবা খামেনিকে ইরানের নতুন নেতা হিসেবে নির্বাচন করা হয়। এরপর এই প্রথম বক্তব্য দিলেন মোজতবা খামেনি। তার রেকর্ড করা বক্তব্য প্রচার করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

[/live_update]

[live_update time=”বিকাল ০৫.৫০” title=”ইরানে হামলা বন্ধের আহ্বান রাশিয়ার”]

ইরানে হামলা বন্ধ করে আলোচনার টেবিলে ফিরে আসতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, মস্কো এমন পদক্ষেপের জন্য চাপ দিচ্ছে যা উত্তেজনা কমাতে পারে এবং দ্বন্দ্বকে কূটনৈতিক পথে ফিরিয়ে আনতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, পুরো অঞ্চলের মানবিক পরিস্থিতি দুঃসহ হয়ে উঠেছে। চলমান যুদ্ধ দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে।

সূত্র: আল জাজিরা

[/live_update]

[live_update time=”বিকাল ০৫.৫০” title=”ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ”]

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর দেশটিতে প্রায় ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি বলছে, সারা দেশে বাস্তুচ্যুত পরিবারের ওপর চালানো প্রাথমিক এক জরিপের ভিত্তিতে এই হিসাব তৈরি করা হয়েছে।

আরও পড়ুন

এক বিবৃতিতে ইউএনএইচসিআর জানিয়েছে, যুদ্ধ চলমান থাকায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে। এতে দেশটিতে মানবিক চাহিদার একটি উদ্বেগজনক চিত্র সামনে এসেছে।

সূত্র: আল জাজিরা

[/live_update]

[live_update time=”বিকাল ০৫.৩৩” title=”লেবানন দখলের হুমকি ইসরায়েলের”]

লেবানন থেকে হিজবুল্লাহর হামলা বন্ধ না হলে দেশটির ভূখণ্ড দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেছেন, হিজবুল্লাহ যদি ইসরায়েল লক্ষ্য করে হামলা চালাতে থাকে, তাহলে ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের ভূখণ্ডে আক্রমণ চালিয়ে তা দখল করবে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, এ বিষয়ে তিনি লেবানন সরকারকে চূড়ান্ত বার্তা দিয়েছেন–হিজবুল্লাহ যেন ইসরায়েলে হামলা বন্ধ করে। তা না হলে ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের ভূখণ্ডে আক্রমণ চালাবে এবং তা দখল করে নেবে।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গতকাল হিজবুল্লাহ ইসরায়েল লক্ষ্য করে প্রচণ্ড হামলা চালিয়েছে।

ইসরায়েল কাৎজ আরও বলেন, তিনি লেবাননের প্রেসিডেন্টকে সতর্ক করেছেন–যদি লেবানন সরকার নিজেদের ভূখণ্ড নিয়ন্ত্রণ করতে না পারে এবং হিজবুল্লাহকে ইসরায়েলে হামলা চালানো থেকে নিবৃত্ত করতে ব্যর্থ হয়, তাহলে লেবানন দখল করে তা ইসরায়েলের সঙ্গে যুক্ত করে নেওয়া হবে।

সূত্র: আল জাজিরা

[/live_update]

[live_update time=”বিকাল ০৫.১২” title=”ইরাকে তেলের ট্যাংকারে হামলা, ভারতীয় ক্রু নিহত”]

ইরাকের বসরার কাছে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে হামলায় একজন ভারতীয় ক্রু সদস্য নিহত হয়েছেন। বুধবার এ হামলার ঘটনা ঘটে বলে বাগদাদে অবস্থিত ভারতীয় দূতাবাস নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দূতাবাস জানিয়েছে, মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ‘সেফ সি বিষ্ণু’ নামের ওই জাহাজে আরও ১৫ জন ভারতীয় ক্রু সদস্য ছিলেন। তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

দূতাবাস আরও জানিয়েছে, উদ্ধার হওয়া ভারতীয় নাবিকদের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রাখছে। একই সঙ্গে ইরাকি কর্তৃপক্ষের সঙ্গেও সমন্বয় করা হচ্ছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

সূত্র: আল জাজিরা

[/live_update]

[live_update time=”দুপুর ১.৩০” title=”মধ্যপ্রাচ্যে যুদ্ধে জড়িয়েছে ১২টিরও বেশি দেশ, বাড়ছে মৃতের পরিসংখ্যান”]

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ ঘিরে ক্রমাগত বাড়ছে হতাহতের সংখ্যা। সংঘাত ছড়িয়ে পড়েছে লেবানন, কুয়েত, ইরাক, সংযুক্ত আরব আমিরাতসহ প্রতিবেশী দেশগুলোতেও।

আল জাজিরার তথ্যানুযায়ী এই যুদ্ধে হতাহতের পরিসংখ্যান তুলে ধরা হলো:

২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে দেশটিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় কমপক্ষে এক হাজার ২৫৫ জন নিহত এবং ১২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

বিপরীতে ইসরায়েলে ইরানের পাল্টা হামলায় নিহত হয়েছেন ১৪ জন। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৭৪৫ জনে।

কেবল গত ২৪ ঘণ্টায় দেশটিতে ইরানের হামলায় ১৭৯ জন আহত হয়েছেন। তবে আহতদের মধ্যে বেশিরভাগের অবস্থাই গুরুতর নয় বলে নিশ্চিত করেছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের  সাত সেনা নিহত হয়েছেন। তারা সবাই মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মারা গেছেন।

ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধেও এক যোগে হামলা শুরু করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এরইমধ্যে দেশটিতে প্রাণ হারিয়েছেন ৬৩৪ জন এবং আহত হয়েছেন দেড় হাজারের বেশি মানুষ। ইসরায়েলি সীমান্ত ঘেঁষা দক্ষিণ লেবানন থেকে বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ বেসামরিক নাগরিক।

ইরাকে নিহত ২৬ জনের মধ্যে ২১ জন ইরানপন্থী সশস্ত্র বাহিনীর সদস্য, অন্তত তিনজন ইরানি কুর্দ যোদ্ধা, এরবিল বিমানবন্দরের একজন রক্ষী এবং বাগদাদের কাছে একজন বেসামরিক নাগরিক।

কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুইজন সেনা, দুইজন সীমান্ত রক্ষী এবং ১১ বছর বয়সী মেয়েশিশু রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে তেহরানের হামলায় দুইজন সামরিক সদস্যসহ ছয়জন নিহত হয়েছেন।

সৌদি আরব ও বাহরাইনে দুইজন করে মোট চারজন নিহত হয়েছেন। ওমানের সমুদ্রে জাহাজে হামলায় প্রাণ হারিয়েছেন এক নাবিক।

কাতারে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে অন্তত ১৬ জন আহত হয়েছেন।

[/live_update]

[live_update time=”বেলা ১১.৩৩” title=”ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর”]

ইসরায়েলের কয়েকটি শহরে সেনা সদস্য ও সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

তাদের দাবি অনুযায়ী, বুধবার রাতে উত্তরের ইয়ারা ঘাঁটিতে ইসরায়েলের ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া বেইত লিদ ঘাঁটি, তেলআবিবের কাছের গ্লিলট ঘাঁটি এবং হাইফার কাছে আটলিট ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

হিজবুল্লাহ আরও জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে আর্টিলারি ফায়ার (ভারী গোলা) চালিয়েছে এবং নাহারিয়া শহরের দিকে ড্রোন ও রকেট নিক্ষেপ করেছে।

বুধবার মেরন এয়ার অপারেশন কমান্ড অ্যান্ড কন্ট্রোল বেজেও ড্রোন হামলা চালিয়ে সেখানে থাকা একটি বিমান বিধ্বংসী রাডার ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ যোদ্ধারা।

[/live_update]

[live_update time=”বেলা ১১.০৯” title=”ইরান যুদ্ধের প্রথম ৬ দিনে যুক্তরাষ্ট্রের খরচ প্রায় ১১.৩ বিলিয়ন ডলার: পেন্টাগন”]

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর প্রথম ছয় দিনেই যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে প্রায় ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার (প্রায় ১ লাখ ৩৭ হাজার ৮৬০ কোটি টাকা)।

দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কর্মকর্তাদের দেওয়া হিসাব থেকে এসব তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস ও এনবিসি নিউজ।

সংবাদমাধ্যম দুটির খবরে বলা হয়েছে, মঙ্গলবার একটি রুদ্ধদ্বার বৈঠকে সামরিক কর্মকর্তারা মার্কিন পার্লামেন্টের আইনপ্রণেতাদের কাছে এই ব্যয়ের প্রাথমিক হিসাব তুলে ধরেন।’

প্রতিবেদনে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগেই সামরিক সরঞ্জাম ও অতিরিক্ত সেনা মোতায়েনের জন্য ইসরায়েলসহ প্রতিবেশী দেশগুলোর মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে যে বিপুল প্রস্তুতি নেওয়া হয়েছে, নতুন হিসাবে সেই খরচ ধরা হয়নি।

এ কারণে বাস্তবে যুদ্ধের মোট ব্যয় এর চেয়ে আরও অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

[/live_update]

[live_update time=”সকাল ১০.০৫” title=”ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাহরাইনে গ্রেপ্তার ৪”]

ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ড করপসের (আইআরজিসি) হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে বাহরাইন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গ্রেপ্তার হওয়া চারজনই বাহরাইনের নাগরিক এবং তাদের বয়স ২২ থেকে ৩৬ বছরের মধ্যে।

এ ঘটনায় জড়িত আরেকজন ২৫ বছর বয়সী ব্যক্তি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন এবং তিনি পলাতক রয়েছেন।

আল জাজিরার খবরে বলা হয়, গ্রেপ্তার হওয়া প্রথম ব্যক্তি একটি সংগঠনের নির্দেশনায় অন্যদের সহায়তায় উচ্চ প্রযুক্তির ক্যামেরা ব্যবহার করে বাহরাইনের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনার ছবি তোলেন এবং সেগুলোর অবস্থানসংক্রান্ত তথ্য সংগ্রহ করেন।

পরে এসব তথ্য গোপন যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আইআরজিসির সদস্যদের কাছে পাঠানো হয় বলেও দাবি করেছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানিয়েছে, গুপ্তচরবৃত্তির এই ঘটনা গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

[/live_update]

[live_update time=”সকাল ৯.৪৭” title=”ইরাকে আধাসামরিক বাহিনীর ঘাঁটিতে বিমান হামলায় নিহত বেড়ে অন্তত ১০”]

ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-কাইম শহরে আধাসামরিক বাহিনীর একটি সামরিক ঘাঁটিতে বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১০ জনে দাঁড়িয়েছে। দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা আল জাজিরা আরবিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ইরানপন্থী আধাসামরিক বাহিনী পপুলার মোবিলাইজেশন ফোর্সের (পিএমএফ) সদর দপ্তরকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। এই বাহিনীটি ‘হাশদ আল-শাবি’ নামেও পরিচিত।

এর আগে খবরে বলা হয়েছিল, হামলায় তিনজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। পরে ঘাঁটিতে উদ্ধারকাজ ও তথ্য সংগ্রহের পর নিহতের সংখ্যা আরও বেড়েছে বলে জানা যায়।

পপুলার মোবিলাইজেশন ফোর্স মূলত বিভিন্ন শিয়া সশস্ত্র গোষ্ঠীর সমন্বয়ে গঠিত একটি সংগঠন। ইরাকে যুক্তরাষ্ট্রের দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনের সময় এসব গোষ্ঠীর কয়েকটি প্রথম গড়ে ওঠে।

[/live_update]

[live_update time=”সকাল ৯.৪১” title=”মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধে ১১শর বেশি শিশু হতাহত: ইউনিসেফ”]

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধাবস্থায় সৃষ্ট ভয়াবহ পরিস্থিতিতে এক লাখের বেশি শিশু মারাত্মক ঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটি বলছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতে এ পর্যন্ত এগারোশর বেশি শিশু নিহত বা আহত হয়েছে।

ইউনিসেফের বিবৃতিতে বলা হয়েছে, কেবল ইরানেই প্রায় ২০০ শিশু নিহত হয়েছে। লেবাননে মারা গেছে ৯১ শিশু। ইসরায়েলে চারজন এবং কুয়েতে একজন শিশু নিহত হয়েছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।

সংস্থাটি সতর্ক করে বলেছে, সংঘাত আরও বাড়তে থাকলে এই সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে টানা হামলা ও সহিংসতার কারণে বহু শিশু তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। একই সঙ্গে লাখো শিশু স্কুলে যেতে পারছে না, যার ফলে তাদের শিক্ষা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ইউনিসেফ বলেছে, কোনো পরিস্থিতিতেই শিশুদের হত্যা বা আহত করা গ্রহণযোগ্য নয়। একইভাবে শিশুদের জন্য প্রয়োজনীয় সেবা ও অবকাঠামো ধ্বংস করাও কোনোভাবেই ন্যায্য নয়।

সংস্থাটি আরও জানায়, মধ্যপ্রাচ্যের প্রায় ২০ কোটি শিশু এখন বিশ্বের দ্রুত পদক্ষেপের অপেক্ষায় আছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি উদ্যোগ প্রয়োজন।

সুত্র: আল জাজিরা

[/live_update]

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad