নির্বাচনের পর বিএনপির প্রতারণাও মোকাবিলা করতে হচ্ছে: আখতার

নির্বাচনের পর বিএনপির প্রতারণাও মোকাবিলা করতে হচ্ছে: আখতার
Advertisement
Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘চব্বিশের আগ পর্যন্ত বিএনপিকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ মোকাবিলা করেছি। কিন্তু ছাব্বিশের নির্বাচনের পরে তাদের প্রতারণা আমাদের মোকাবিলা করতে হচ্ছে।’

বুধবার সন্ধ্যায় রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে বিভাগীয় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেন, ‘বিএনপির সঙ্গে চব্বিশের ৫ আগস্ট পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আন্দোলন করেছি। একসাথে রক্তাক্ত হয়েছি, জেল খেটেছি। সেই বিএনপি যখন নির্বাচনের পরে প্রতারণার আশ্রয় যখন নেয় তখন আমাদেরকে ভাবতে হয়।’

বিএনপির সংসদ সদস্যরা বাংলাদেশের আইন ভঙ্গ করেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বিএনপি লঙ্ঘন করেছেন। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার মধ্য দিয়ে তারা বাংলাদেশের আইন লঙ্ঘন করার কাজটা শুরু করেছেন। জুলাই সনদ বাস্তবায়ন আদেশেই বলা আছে, সংসদ যেমন ত্রিশ দিনের মধ্যে বসতে হবে, সংবিধান সংস্কার পরিষদের সভাও তেমন তিরিশ দিনের মধ্যে বসতে হবে। কিন্তু যে রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান করেছেন, তারই উচিত ছিল সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা। সরকারি দল বিএনপিরও উচিত ছিল সেজন্য পদক্ষেপ গ্রহণ করা। কিন্তু তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad