ভোট প্রতিহত করতে চাইলে ব্যবস্থা: সিইসি

ভোট প্রতিহত করতে চাইলে ব্যবস্থা: সিইসি
সিইসি এ এম এম নাসির উদ্দীন। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

প্রতিটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আগামী নির্বাচনে দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, কেউ ভোট প্রতিহত করতে চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার সকালে ঢাকার পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নির্বাচনী প্রস্তুতি পরিদর্শন ও সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে একথা বলেন সিইসি।

তিনি বলেন, ‘প্রতিটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আগামী নির্বাচনে তাদের নিজ নিজ দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ। তাই ভোটে আইন-শৃঙ্খলা রক্ষা করে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।’

তিনি আরও বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি পারফেক্ট লেভেলে চলে গেছে বলে মনে করি না। তবে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।’

আরও পড়ুন

এসময় ভোট প্রতিহত করার হুমকি বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কেউ ভোট প্রতিহত করতে চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বিজিবির পেশাদারিত্ব, নিষ্ঠা ও প্রস্তুতির প্রশংসা করে তিনি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের দক্ষতা ও নিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া মতবিনিময় সভায় বিভিন্ন দিক নির্দেশনাও দেন তিনি।

পিলখানায় বিজিবি সদর দপ্তরে ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি)-এর প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া সরেজমিনে পরিদর্শন করেন সিইসি নাসির উদ্দীন।

ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে সারাদেশে বিজিবির ১২১০ প্লাটুন সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবে। সন্দ্বীপ, হাতিয়া ও কুতুবদিয়া ছাড়া সবগুলো উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী ১১৫টি উপজেলার মধ্যে ৬০টি উপজেলায় বিজিবি সদস্যরা এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad