ভোট দিলেন তারেক রহমান, জয়ের বিষয়ে আশাবাদী

ভোট দিলেন তারেক রহমান, জয়ের বিষয়ে আশাবাদী
ভোট দিচ্ছেন তারেক রহমান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার সকাল ৯টা ৪৪ মিনিটে রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার ১/ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।

এর মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পর ভোটাধিকার প্রয়োগ করলেন এই বিএনপি নেতা।

ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। নিজের বিজয়ের ব্যাপারে আশাবাদও প্রকাশ করেন।

রাতে দেশের বিভিন্ন স্থানে কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেগুলো নিয়ন্ত্রণ করেছেন।‘

আরও পড়ুন

বিএনপি বিজয়ী হলে দেশে নতুন গণতন্ত্রের সূচনা করতে চান বলেও জানান তিনি।

সকাল সাড়ে ৯টার আগেই স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে ভোটকেন্দ্রে যান তারেক রহমান। সঙ্গে ছিলেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও।

ঢাকা-১৭ আসনটি তারেক রহমানের নিজের আসন। ঢাকার ভিআইপি আসন হিসেবেও এটি পরিচিত।

এবারের নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ আসনের পাশাপাশি তার পৈতৃক নিবাস বগুড়া-৬ আসন থেকেও ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী প্রচারে তিনি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানিয়ে ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর