ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলেই উপযুক্ত জবাব: শফিকুর

ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলেই উপযুক্ত জবাব: শফিকুর
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আগামী নির্বাচনে ভোট কেন্দ্র দখলের চেষ্টা করা হলে উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

শনিবার দুপুরে ঝালকাঠির নেছারাবাদ মাদ্রাসা ময়দানে জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘বিগত দিনের মতো যদি কেউ ভোট ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করে, তবে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।’

আগামী নির্বাচন স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক হবে জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘নির্বাচনে জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। কোন রকমের পেশিশক্তির ব্যবহার এখানে হবে না।’ কোন গোষ্ঠী যদি নির্বাচনে ভোট কাটার চেষ্টা করে তবে জনগণ তাদের শক্ত হাতে প্রতিহত করবে বলে জানান তিনি।

জুলুম, ফ্যাসিবাদ ও জাতিকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি প্রত্যাশা করেন, আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে।

সম্মেলনে উপস্থিত বক্তারা জানান, ইসলামী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করা সম্ভব। একই সঙ্গে তারা দাবি জানান, দেশ কোন পথে এগোবে, সেটি নির্ধারণ করবে জনগণ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তিগুলো।

প্রতিনিধি সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিদ আজাদ, জাতীয় নাগরিক পার্টির সাধারণ সম্পাদক আখতার হোসেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর