ভূমিকম্পে রূপগঞ্জে দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ২

ভূমিকম্পে রূপগঞ্জে দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ২
রূপগঞ্জ উপজেলার দক্ষিণপাড়া এলাকায় বাড়ির সীমানা প্রাচীর ধ‌সে শিশু নিহত। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ভূমিকম্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দক্ষিণপাড়া এলাকায় বাড়ির সীমানা দেয়াল ধসে ফাতেমা খাতুন নামে ১০ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এ সময় শিশুটির মাসহ আরও দুইজন নারী আহত হন।

শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটেছে। এ নিয়ে ভূমিকম্পে চার জনের মৃত্যুর খবর পাওয়া গেল।

আহতরা হলেন, নিহত শিশুটির মা কুলসুম বেগম (৩২) ও পথচারী  জেসমিন বেগম (৩৫)।

স্থানীয়রা জানান, সকালে মা কুলসুম বেগম শিশুটিকে কোলে নিয়ে পাশের বাড়িতে যাওয়ার সময় সীমানা প্রাচীর ধসে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই শিশু ফাতেমা মারা যায়। এ সময় শিশুটির মাসহ আরও দুইজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর ধসে পড়া দেয়ালের নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান আরও জানিয়েছেন, ভূমিকম্পে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ভবনে ফাটল দেখা দিয়েছে।

শুক্রবার বেলা ১০টা ৩৮ মিনিটে কেঁপে ওঠে বাংলাদেশ ও ভারতের কিছু অংশ।

ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭।

ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল থেকে সাত কিলোমিটার দূরে এবং ভূমিপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এর আগে, সকালে পাকিস্তানেও ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তার কয়েক ঘণ্টা পরই বাংলাদেশে আরেকটি বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad