ব্র্যান্ডের বাদশা শাহরুখ

ব্র্যান্ডের বাদশা শাহরুখ
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

‘কিং’ শুধু পর্দাতেই নন, ব্র্যান্ডের দুনিয়াতেও যে তিনি রাজা, সেটিই আবার প্রমাণ করলেন শাহরুখ খান। প্রায় আড়াই বছর বড় পর্দায় নতুন সিনেমা না এলেও ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রিটি ব্র্যান্ডের মুকুট এখন তার মাথায়।

বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান ক্রলের ২০২৫ সালের ‘সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট’-এ শীর্ষস্থান দখল করেছেন বলিউডের এই সুপারস্টার। ফলে গত বছর তালিকার শীর্ষে থাকা ক্রিকেট তারকা বিরাট কোহলিকে এবার নেমে যেতে হয়েছে তিন নম্বরে।

প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ খানের বর্তমান ব্র্যান্ড ভ্যাল্যু ১৭ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার। ২০২৪ সালে তিনি ছিলেন তৃতীয় স্থানে। ২০২৩ সালের ডিসেম্বরে ডানকি মুক্তির পর তার নতুন কোনো সিনেমা প্রেক্ষাগৃহে আসেনি। তবু জনপ্রিয়তা ও বাণিজ্যিক আবেদন, দুইয়ের জোরেই তিনি সবার ওপরে।

দ্বিতীয় স্থানে উঠে এসেছেন অভিনেতা রণবীর সিং। তার ব্র্যান্ড ভ্যাল্যু ১৬ কোটি ২৯ লাখ মার্কিন ডলার। সাম্প্রতিক কাজের সাফল্যে তিনি এক ধাপ এগিয়ে এবার জায়গা করে নিয়েছেন শাহরুখের ঠিক পেছনে। অন্যদিকে ১৫ কোটি ৮৪ লাখ মার্কিন ডলারের ব্র্যান্ড ভ্যাল্যু নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছেন বিরাট কোহলি।

তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনি। তাদের ব্র্যান্ড ভ্যাল্যু যথাক্রমে ১২ কোটি ৫৯ লাখ এবং ১১ কোটি ৫৩ লাখ মার্কিন ডলার।

আরও পড়ুন

অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে এগিয়ে আলিয়া ভাট। ৯ কোটি ৩৯ লাখ মার্কিন ডলারের ব্র্যান্ড ভ্যাল্যু নিয়ে তিনি রয়েছেন ষষ্ঠ স্থানে। এরপর রয়েছেন দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশন, অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমার।

এ ছাড়া তালিকায় জায়গা পেয়েছেন রণবীর কাপুর, রাশমিকা মান্দানা, সালমান খান, রোহিত শর্মা, কারিনা কাপুর, কার্তিক আরিয়ান, কিয়ারা আদভানি, কৃতি স্যানন, অনন্যা পান্ডে এবং জাসপ্রিত বুমরাহ।

এদিকে ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে শাহরুখ খান ফিরছেন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত কিং সিনেমার মাধ্যমে। এতে তার সঙ্গে থাকছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চন। ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের ২৪ ডিসেম্বর।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad