মেহেরপুরের ধলা সীমান্তে ৫ জনের পুশইন রুখে দিল বিজিবি

মেহেরপুরের ধলা সীমান্তে ৫ জনের পুশইন রুখে দিল বিজিবি
Advertisement
Advertisement

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঁচজনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় তাদের বাংলাদেশে প্রবেশ ঠেকিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ওই পাঁচজন ভারতীয় ভূখণ্ডে কাঁটাতারের ওপারে অবস্থান করছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে গাংনী উপজেলার ধলা সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১৩৫/৪-এস এর কাছ দিয়ে ভারতের দিক থেকে পাঁচজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। এ সময় ধলা বিজিবি বিওপির টহলরত সদস্যরা বিষয়টি লক্ষ্য করেন। পরে তারা বাংলাদেশে প্রবেশের মুখে ওই ব্যক্তিদের বাধা দেন এবং তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরে যাওয়ার নির্দেশ দেন।

পুশইন করার চেষ্টার শিকার পাঁচজনের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী রয়েছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তারা সীমান্তের কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছিলেন।

৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ কামাল রনি জানান, ভোরে বিএসএফ পাঁচজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে বিজিবির নজরে এলে তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানো হয়। পরবর্তীতে বিএসএফ তাদের নিজেদের হেফাজতে ফিরিয়ে নেয়।

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ পুশইন মেনে নেবে না বিজিবি। এ ধরনের ঘটনা প্রতিহত করতে সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad