বেসরকারি মেডিকেল কলেজে পুনর্ভর্তি বিজ্ঞপ্তি দাবি

বেসরকারি মেডিকেল কলেজে পুনর্ভর্তি বিজ্ঞপ্তি দাবি
মঙ্গলবার (৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বেসরকারি মেডিকেল প্রতিষ্ঠানগুলোর দ্বিতীয় সার্কুলার প্রত্যাশী শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বেসরকারি মেডিকেল কলেজেগুলোতে পুনরায় ভর্তির বিজ্ঞপ্তি দাবি করেছেন একদল শিক্ষার্থী।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বেসরকারি মেডিকেল প্রতিষ্ঠানগুলোর দ্বিতীয় সার্কুলার প্রত্যাশী শিক্ষার্থীরা এক মানববন্ধনে এ দাবি করেন।

তারা বলেন, ‘সিদ্ধান্তহীনতার কারণে বা আর্থিক জটিলতা থাকায় অনেক শিক্ষার্থী বেসরকারি মেডিকেলের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেও ভর্তি হননি। তারা ভর্তির আগ্রহ দেখালেও বেসরকারি মেডিকেল প্রতিষ্ঠানগুলো পুনর্ভর্তির জন্য সার্কুলার প্রকাশে অনীহা দেখায়। ফলে যোগ্যতা থাকার পরও অনেক মেধাবী শিক্ষার্থী বেসরকারি মেডিকেলে ভর্তি হতে পারছেন না।’

শিক্ষার্থীরা দাবি করেন, অন্যান্য বছরগুলোতে পুনর্ভর্তির জন্য সার্কুলার দেয়া হয়েছিল। ২০২৪ সালে ৩য় বারের জন্যও সার্কুলার দেয়া হয়েছিল। কিন্তু এই বছর বেসরকারি মেডিকেল প্রতিষ্ঠানগুলো ২য় সার্কুলার দিতেও ইচ্ছুক না।

শিক্ষার্থীরা পোর্টাল বা ম্যানুয়ালিও ভর্তি হতে পারছে না। শিক্ষার্থীরা আরও জানায় তাদের ২য় সার্কুলার দিবে বলে আশা দেয়া হলেও তা এখন বাস্তবায়ন করছে না কর্তৃপক্ষ।

আরও পড়ুন

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা অভিযোগ করেন, জুন মাসে ক্লাস শুরু হওয়ার পরও বিদেশি শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাচ্ছে কিন্তু তারা সেই সুযোগ পাচ্ছে না।

দেশি শিক্ষার্থী হিসেবে বৈষম্যের শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন তারা। শিক্ষার্থীদের প্রতিনিধিরা সমাধানের আশায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে তাদের অবহেলা করা হচ্ছে বলে জানান তারা।

এ বিষয়ে একজন অভিভাবক টাইমসকে বলেন, ‘সকল সরকারি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা পর্ব শেষ। বেসরকারি মেডিকেলের সার্কুলারে ভর্তিতে আশাবাদী থাকায় শিক্ষার্থীরা অন্য কোথাও ভর্তির প্রস্তুতি নেয়নি। এ অবস্থায় অভিভাবকরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত।’

শিক্ষার্থীদের পুনরায় ভর্তির সুযোগ দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad