ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর

ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর
ঢাকা মহানগর। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বাংলাদেশের রাজধানী ঢাকা এখন জনসংখ্যার দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর। ঢাকার বর্তমান জনসংখ্যা ৩ কোটি ৬৬ লাখ। এর আগের তালিকায় ঢাকার অবস্থান ছিল নবম।

জাতিসংঘের ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টাস ২০২৫’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। জাতিসংঘের পূর্বাভাস অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে ঢাকা বিশ্বের বৃহত্তম শহরে পরিণত হবে।

এই প্রতিবেদন অনুসারে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় শহর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার জনসংখ্যা ৪ কোটি ১৯ লাখ। আর ৩ কোটি ৩৪ লাখ জনসংখ্যা নিয়ে জাপানের রাজধানী টোকিওর অবস্থান তৃতীয়। বিশ্বে ৩ কোটির বেশি জনসংখ্যার শহর রয়েছে আর মাত্র দুটি।  একটি ৩ কোটি ২০ লাখ জনসংখ্যার মিশরের রাজধানী কায়রো এবং অন্যটি ভারতের রাজধানী দিল্লি, যার জনসংখ্যা  ৩ কোটি দুই লাখ।

জনবহুল শীর্ষ ১০টি শহরের বাকিগুলো হচ্ছে চীনের সাংহাই (২ কোটি ৯৬ লাখ), গুয়াংজু (২ কোটি ৭৬ লাখ), ফিলিপাইনের ম্যানিলা (২ কোটি ৪৭ লাখ), ভারতের কলকাতা (২ কোটি ২৫ লাখ) এবং দক্ষিণ কোরিয়ার সিউল (২ কোটি ২৫ লাখ)।

প্রতিবেদনে ঢাকার জনসংখ্যা দ্রুত বৃদ্ধির পেছনে গ্রাম থেকে মানুষের শহরমুখী হওয়াকে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নদীভাঙনসহ জলবায়ু পরিবর্তনের প্রভাবে ও অন্যান্য প্রাকৃতিক কারণ এবং জীবিকার সন্ধানে আসা মানুষেরা ঢাকায় ভিড় করছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad