বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ডের সমর্থক তারেক রহমান

বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ডের সমর্থক তারেক রহমান
তারেক রহমান। ছবি: বাসস/এফপি
Advertisement
Advertisement

চলমান বিশ্বকাপ ফুটবলে তিনি ইংল্যান্ড দলের সমর্থক বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল–বিশ্বকাপ ফুটবল চলছে এবং এই বিশ্বকাপের জোয়ারে বাংলাদেশও ভাসছে, আপনি কোন দেশ সমর্থন করেন?

প্রধানমন্ত্রী সরাসরি কোনো দেশের নাম উচ্চারণ না করে মৃদু হেসে বলেন, ‘দীর্ঘদিন একটি দেশে ছিলাম, বুঝতেই পারছেন।’

পরে প্রশ্নকর্তা সাংবাদিকের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনার উত্তর পেয়েছেন তো?’

আরও পড়ুন

আগামী বৃহস্পতিবার রাত ২টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে ইংল্যান্ড।

২০০৮ সালের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে চিকিৎসার জন্য স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সাথে নিয়ে লন্ডনে যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর সেখানে নির্বাসিত জীবন কাটানোর পর ২০২৪ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তিনি।

গত ১১ জুন মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান এবং সহআয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠেছে ফুটবল বিশ্বকাপের।

ইতিহাসের সবচেয়ে বড় ৩৯ দিনের এই টুর্নামেন্টে এবারই প্রথম রেকর্ড ৪৮টি দল অংশ নিচ্ছে। আগামী ১৯ জুলাই নিউইয়র্কে ফাইনালের মধ্য দিয়ে আসরের সমাপ্তি ঘটবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad