বিশ্বকাপের মঞ্চে ট্রাম্প-ইনফান্তিনোকে দুয়োধ্বনি

বিশ্বকাপের মঞ্চে ট্রাম্প-ইনফান্তিনোকে দুয়োধ্বনি
বিশ্বকাপ জয়ী স্পেন শিরোপা নিয়ে ছবি তোলার সময় ট্রাম্পকে সরে যাওয়ার অনুরোধ করে। ছবি: এপি/ইউএনবি
Advertisement
Advertisement

বিশ্বকাপ ফুটবলে জয়ী দল স্পেনকে শিরোপা তুলে দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফাপ্রধান জিয়ান্নি ইনফান্তিনোকে দুয়োধ্বনি দিয়েছেন দর্শকরা।

রয়টার্সের খবরে বলা হয়, রোববার নিউইয়র্ক–নিউজার্সি স্টেডিয়ামে স্পেন-আর্জেন্টিনা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ সময় আর্জেন্টিনাকে ১–০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতে নেয় স্পেন।

খেলার পুরো সময় জুড়ে স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে পাশাপাশি দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফিফার প্রেসিডেন্ট ইনফান্তিনোকে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে গ্যালারি থেকে মাঠে নেমে আসেন ট্রাম্প ও ইনফান্তিনো। ঠিক সে সময় দর্শক গ্যালারি থেকে লাখো মানুষের দুয়োধ্বনি ভেসে আসে।

অবশ্য ট্রাম্প ও ইনফান্তিনো বিজয়ী খেলোয়াড় ও কোচদের হাতে পদক তুলে দেওয়ার সময় দুয়োধ্বনি থেমে যায়। এরপর তারা বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন।

খেলা উপভোগ করতে হেলিকপ্টারে করে স্টেডিয়ামে পৌঁছানো ট্রাম্প পদক ও ট্রফি হস্তান্তর শেষে স্পেনের খেলোয়াড়দের সঙ্গে বেশ কিছু সময় মঞ্চেই অবস্থান করেন।

আরও পড়ুন

তবে বিশ্বকাপ জয়ী স্পেনের অধিনায়ক রদ্রি আলোকচিত্রীদের ক্যামেরার ঝলকানির মধ্যে ট্রফি উঁচিয়ে ধরার প্রস্তুতি নেওয়ার সময় ট্রাম্পকে মঞ্চের এক পাশে সরে দাঁড়ানোর অনুরোধ জানানো হয়।

বিজয়ী স্পেনের খেলোয়াড়দের মেডেল পরিয়ে দেন ট্রাম্প। ছবি: এপি/ইউএনবি

এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় বিতর্কের কেন্দ্রেও ছিলেন ট্রাম্প। গ্রুপ পর্বে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুনকে দেখানো লাল কার্ড পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে তিনি ইনফান্তিনোকে ফোন করেছিলেন।

পরে বালোগুনের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করা হয়। গুঞ্জন আছে, ট্রাম্পের কারণেই শেষ ষোলোতে বেলজিয়ামের বিপক্ষে খেলতে পেরেছিলেন বালোগুন। তবে ওই ম্যাচে যুক্তরাষ্ট্র ৪–১ গোলে হেরে যায়।

এ ছাড়া যুক্তরাষ্ট্রকে এবারের বিশ্বকাপ আসরের আসল বিজয়ী বলে মন্তব্য করেও সমালোচনায় আসেন মার্কিন প্রেসিডেন্ট। তার মতে, এই টুর্নামেন্টের প্রকৃত বিজয়ী কেবল ফাইনাল খেলা কোনো দল নয়, বরং যুক্তরাষ্ট্রও।

গত শুক্রবার নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে ফিফার এক সংবর্ধনা অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘শেষ পর্যন্ত দেখা গেল আমরা একটি ফুটবলপ্রেমী দেশ। আমার মনে হয়, আমরা সেই অবস্থান ধরে রাখব। এই টুর্নামেন্ট সত্যিই পুরো বিশ্বকে একত্র করেছে।’

সেদিন বালোগুনের লাল কার্ডের সাজা কমানোর বিষয়ে ট্রাম্প ইনফান্তিনোকে বলেন, ‘ভেবে দেখবেন, এটিও ছিল আপনার আরেকটি ভালো সিদ্ধান্ত।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad