বিমানবন্দরে ফায়ার ট্রাকের সঙ্গে সংঘর্ষে উড়োজাহাজের ২ পাইলট নিহত

বিমানবন্দরে ফায়ার ট্রাকের সঙ্গে সংঘর্ষে উড়োজাহাজের ২ পাইলট নিহত
সংঘর্ষে উড়োজাহাজটির সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে গেছে। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে এয়ার কানাডা এক্সপ্রেসের একটি যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে ফায়ার সার্ভিসের ট্রাকের সংঘর্ষে দুই পাইলট নিহত হয়েছে।

রোববার রাত ১১টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।

এয়ার কানাডার ওই যাত্রীবাহী উড়োজাহাজটির বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে পোর্ট অথরিটির একটি এয়ারক্রাফট রেসকিউ অ্যান্ড ফায়ারফাইটিং গাড়ির সংঘর্ষ ঘটে।

এতে উড়োজাহাজটির পাইলট এবং কো-পাইলট নিহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। ঘটনার পর বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

রয়টার্স জানিয়েছে, এয়ার কানাডা এক্সপ্রেসের সিআরজে-৯০০ বিমানটি এর আঞ্চলিক সহযোগী প্রতিষ্ঠান জ্যাজ এভিয়েশন দ্বারা পরিচালিত হচ্ছিল। জ্যাজের দেওয়া তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি ৭২ জন যাত্রী এবং চারজন ক্রু নিয়ে কানাডার মন্ট্রিয়ল থেকে রওনা হয়েছিল।

জ্যাজ এবং পোর্ট অথরিটি অব নিউইয়র্ক অ্যান্ড নিউ জার্সি নিশ্চিত করেছে যে, দুর্ঘটনায় পাইলট এবং ফার্স্ট অফিসার প্রাণ হারিয়েছেন।

এই দুর্ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন মার্কিন এভিয়েশন খাত এয়ার ট্রাফিক কন্ট্রোলারের তীব্র সংকট এবং সরকারের আংশিক শাটডাউনের কারণে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন কর্মকর্তাদের ঘাটতি রয়েছে। এই সংকটের ফলে দেশব্যাপী বিমানবন্দরগুলোতে বিলম্ব, দীর্ঘ নিরাপত্তা লাইন এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad