ঈদে নির্বাচনী এলাকায় রোগী দেখলেন এজেডএম জাহিদ

ঈদে নির্বাচনী এলাকায় রোগী দেখলেন এজেডএম জাহিদ
ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন ঈদের ছুটিতে নিজের নির্বাচনী এলাকায় রোগী দেখেছেন। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামের নিজের পূর্বপুরুষের বসত বাড়িতে রোববার সন্ধ্যায় রোগী দেখেন তিনি। সোমবার সকাল ১০টায় পুনরায় রোগী দেখার কার্যক্রম শুরু করেন।

মন্ত্রী জানান, সকালে বাড়ির আঙিনায় সকাল ১০টা থেকে রোগী দেখছেন। লম্বা লাইনে উপস্থিত রোগীদের মধ্যে সর্দি-কাশি, জ্বর, ক্যানসার, ইউরোলজিক্যাল, নিউরো ও হৃদরোগের সমস্যা আছে। তিনি রোগীদের চিকিৎসাপত্র দিচ্ছেন এবং প্রয়োজনে পরীক্ষা ও হাসপাতালে রেফার করছেন।

তিনি বলেন, ‘গ্রামের সহজ-সরল মানুষদের চিকিৎসা সেবা দিতে পেরে ভালো লাগছে। তারা তাদের সমস্যার কথা জানাচ্ছে, আমি চেষ্টা করছি সমাধান দিতে।’

ঈদের দিনে রাষ্ট্রীয় কর্মসূচিতে ঢাকায় উপস্থিত ছিলেন মন্ত্রী। প্রধানমন্ত্রীসহ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত অনুষ্ঠানে অংশ নেওয়ার পর গ্রামে যান।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন এজেডএম জাহিদ হোসেন। তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad