পান্থপথে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পান্থপথে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর কলাবাগান পান্থপথে গাছে উঠে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আবু রায়হান (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে পশ্চিম পান্থপথে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার চাউলের চড় গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে।

নিহতের সহকর্মী শফিকুল ইসলাম জানান, পশ্চিম পান্থপথে ‘একাডেমি অব বিজনেস প্রফেশনালস’ (এবিপি) কার্যালয়ে অফিস সহকারী ছিলেন রায়হান। বিকালে অফিসের বাইরে একটি আমগাছে ওঠেন তিনি। লোহার পাইপ দিয়ে আম পাড়ার সময় সেটি বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি নিচে পড়ে যান। প্রথমে তাকে সমরিতা হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকাল সাড়ে ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য কলাবাগান থানাকে জানানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad