বিজয় দিবস টেনিসে পুরুষ এককে কাব্য ও মহিলা এককে সুমাইয়া চ্যাম্পিয়ন

বিজয় দিবস টেনিসে পুরুষ এককে কাব্য ও মহিলা এককে সুমাইয়া চ্যাম্পিয়ন
ছবি: বাংলাদেশ টেনিস ফেডারেশন
Advertisement
Advertisement

জাতীয় টেনিস কমপ্লেক্সে আট দিন ধরে চলা র‌্যাকেটের লড়াই শেষ হলো শনিবার। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ‘বিজয় দিবস উন্মুক্ত ও জুনিয়র টেনিস প্রতিযোগিতা ২০২৫’-এর ফাইনালে ছিল তারুণ্যের দাপট। বিশেষ করে বিকেএসপি ও ঝালকাঠির খেলোয়াড়দের দাপুটে পারফরম্যান্সে মুখরিত ছিল রমনার টেনিস আঙিনা।

পুরুষ এককের চূড়ান্ত লড়াইয়ে বিকেএসপির কাব্য গায়েন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। ফাইনালে তিনি উত্তরা ক্লাবের জাওয়াদ মো. ভূইয়াকে পরাজিত করেন। অন্যদিকে, মহিলা এককে নিজের আধিপত্য ধরে রেখেছেন ঝালকাঠির সুমাইয়া আক্তার। তিনি বিকেএসপির সুবর্না খাতুনকে হারিয়ে শিরোপা জেতেন। সুমাইয়ার সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে দ্বৈত শিরোপাও; সুস্মিতা সেনকে সঙ্গে নিয়ে মহিলা দ্বৈতেও তিনি চ্যাম্পিয়ন হয়েছেন।

পুরুষ দ্বৈতের শিরোপা জিতেছেন এনটিসির মো. সায়েম ও ক্যান্টনমেন্টের জারিফ আবরার জুটি। বয়সভিত্তিক বিভাগগুলোতেও ছিল বিকেএসপির একচ্ছত্র আধিপত্য। অনূর্ধ্ব-১৪ বালক এককে সাবির ইসলাম, অনূর্ধ্ব-১২ বালক এককে মো. নাফিস আদনান এবং বালিকা এককে আয়েশা রহমান আসফি শিরোপা জিতেছেন। এছাড়া অনূর্ধ্ব-১০ বালক বিভাগে রাজশাহীর জাহিদ ইসলাম এবং অনূর্ধ্ব-৮ বিভাগে এনটিসির রিয়ান আহমেদ চ্যাম্পিয়ন হওয়ার সাফল্য দেখিয়েছেন। মাদারীপুরের জান্নাত হাওলাদার অনূর্ধ্ব-১৪ বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়ে চমক দেখিয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad