ডোমারে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

ডোমারে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নীলফামারীর ডোমার উপজেলায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ডোমার পৌরসভার ডাঙ্গাপাড়া এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত যুবকের নাম আবু সাঈদ (৩০)। তিনি উপজেলার পাঙ্গা মটকপুর ইউনিয়নের বুদলীরপাড় এলাকার বাসিন্দা। তিনি ভাঙারির ব্যবসা করতেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, ভুট্টা ক্ষেতের মধ্যে স্থাপিত নেসকোর একটি বিদ্যুতের খুঁটি থেকে তার চুরি করার চেষ্টা করছিলেন আবু সাঈদ। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনাস্থলে কিছু কাটা বিদ্যুতের তার পড়ে থাকতে দেখা গেছে বলেও জানায় পুলিশ।

ডোমার থানার উপপরিদর্শক (এসআই) সৈলেন রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে।

তবে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad