বিকালে জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ সমাবেশ

বিকালে জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ সমাবেশ
ফাইল ছবি
Advertisement
Advertisement

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন করাসহ পাঁচ দফা দাবি আদায়ে বৃহস্পতিবার বিক্ষোভ করবে জামায়াতে ইসলামী। পূর্ব ঘোষণা অনুযায়ী, প্রায় একই ধরনের দাবিতে আরো ছয়টি দলও একই সময়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করবে।

দুপুরে জোহরের নামাজের পর থেকে শুরু হবে এসব মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ।

এর মধ্যে বিকাল সাড়ে চারটায় ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেইটের সামনে সমাবেশের পর বিক্ষোভ মিছিল করবে দলটি। এতে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ উচ্চ পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন।

মিছিলটি বায়তুল মোকাররম হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে বলে জানিয়েছেন দলটির নেতারা।

এই বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করছে জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।

আরও পড়ুন

যে পাঁচ দাবিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে সেগুলো হলো-আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা;‌ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এই দাবিতে শুক্রবার দেশের সব বিভাগীয় শহরে এবং দেশের সকল জেলা-উপজেলায় ২৬ সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে জামায়াত।

জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ আরো বেশ কয়েকটি দাবিতে বৃহস্পতিবার একই ধরনের কর্মসূচির ঘোষণা দিয়েছে আরও ছয়টি দল।

বায়তুল মোকাররম, জাতীয় প্রেসক্লাবসহ আশপাশের এলাকায় এসব দল সংক্ষিপ্ত সমাবেশের পাশাপাশি মিছিল করবে।

অন্য দলগুলো হলো বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

সবারই দাবি জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, তার ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad