রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
Advertisement
Advertisement

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। বুধবার দিন শেষে বাংলাদেশ ব্যাংকের হিসাবে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ বিলিয়ন ডলার।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ হয়েছে ২৬ দশমিক ৮ বিলিয়ন ডলার। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর পর্যন্ত গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ৩ দশমিক ১০ মিলিয়ন ডলার। বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভ দাঁড়িয়েছে ২৬ হাজার ৮৭ দশমিক ৪৬ মিলিয়ন ডলারে।

এর আগে ১৫ সেপ্টেম্বর গ্রস রিজার্ভ ছিল ৩০ হাজার ৮৮৬ দশমিক ৯৮ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ হিসাব অনুযায়ী ২৫ হাজার ৯৮৪ দশমিক ৪৩ মিলিয়ন ডলার।

৭ সেপ্টেম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকুর) বিল পরিশোধের পর রিজার্ভ নেমে দাঁড়িয়েছিল ৩০ দশমিক ৩ বিলিয়ন ডলারে। এরপর ওঠানামা করলেও রিজার্ভ ৩১ বিলিয়নের ঘরে ফিরতে পারেনি। সবশেষ বুধবার কেন্দ্রীয় ব্যাংক জানাল, রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে নিট রিজার্ভ নির্ধারণ করা হয়। এর বাইরেও ব্যয়যোগ্য রিজার্ভের একটি হিসাব রয়েছে, যা কেন্দ্রীয় ব্যাংক আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে না। এ হিসাবে আইএমএফের বিশেষ ড্রয়িং রাইটস (এসডিআর), ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা ক্লিয়ারিং অ্যাকাউন্ট এবং আকুর বিল বাদ দিয়ে ব্যবহারযোগ্য রিজার্ভ নির্ধারণ করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad