বিএনপির সম্মেলন বাতিলের দাবিতে জামালপুরে হরতালের ডাক, মশাল মিছিল 

বিএনপির সম্মেলন বাতিলের দাবিতে জামালপুরে হরতালের ডাক, মশাল মিছিল 
Advertisement
Advertisement

জামালপুর জেলা বিএনপির সম্মেলন স্থগিতের দাবিতে বুধবার জেলায় আধাবেলা হরতাল আহবান করেছে দলের বিদ্রোহী গ্রুপ।

মঙ্গলবার সন্ধ্যায় জেলা বিএনপির সদস্য শামীম আহমেদের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে স্থানীয় বকুলতলা চত্বর থেকে মশাল মিছিল বের করে বিদ্রোহী অংশ। পরে মিছিলটি  শহর পদক্ষিণ শেষে দয়াময়ী চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় তারা হরতাল সফল ও সম্মেলন স্থগিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিল থেকে একটি ফলের দোকান ভাঙ্গচুরের ঘটনা ঘটে। মশাল মিছিলটি শহরের মেডিকেল রোডে পৌঁছলে ৩০-৪০টি ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় দেখা দেয় আতঙ্ক।

এদিকে, এর পর শহরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের আরেক অংশ সম্মেলন সফল এবং হরতাল বর্জনের দাবি জানিয়ে পাল্টা  মিছিল করেছে।বিএনপির সম্মেলন বাতিলের দাবিতে

দলীয় সূত্রে জানা গেছে,  প্রায় ৯ বছর পর আগামী ২৩ আগস্ট জামালপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কিন্তু এর আগেই বিএনপির বিভাজন দেখা দেওয়া রাজনৈতিক অঙ্গনে বেড়েছে উত্তেজনা; পরস্পর বিরোধী দুই গ্রুপের মুখোমুখি অবস্থানকে কেন্দ্র করে যে কোনো সময় সংঘাত ও আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা করছেন অনেকে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad