জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে  আইআরআই প্রতিনিধি  দলের বৈঠক 

জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে   আইআরআই প্রতিনিধি   দলের বৈঠক 
Advertisement
Advertisement

জামায়াত ইসলামী নেতাদের সঙ্গে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এর প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠনটির প্রতিনিধি দলের ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে,

আইআরআই-এর প্রতিনিধি দলে ছিলেন সংগঠনটির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পরিচালক স্টিফেন সিমা, উপপরিচালক ম্যাথিউ কার্টার এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ।

জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন সরকার।

বৈঠকে দুপক্ষের মধ্যে ২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সার্বিক পরিস্থিতি  বিশেষ করে বিচার কার্যক্রম, রাষ্ট্রীয় সংস্কার এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের অগ্রগতির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad