ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৫১

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৫১
ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৫১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮৩৯ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ১৯ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৪ হাজার ২৫১ জন।

এ সময়ে মৃত্যু হয়েছে ৩৫২ জনের। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭ হাজার ৮৬৬ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ হাজার ৩৩ জন।

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় বিভাগ ও সিটি করপোরেশনভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৩৬৩ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকাগুলো থেকে।

এ ছাড়া খুলনা বিভাগে ২৫৩, রংপুর বিভাগে ২৩৩, চট্টগ্রাম বিভাগে ২২০, বরিশাল বিভাগে ১৯২, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৮, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩১, ময়মনসিংহ বিভাগে ৯২, রাজশাহী বিভাগে ৯৩ এবং সিলেট বিভাগে ২৬ জন ভর্তি হয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৯৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়। এ ছাড়া খুলনা বিভাগে ৬৫, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৪৬, চট্টগ্রাম বিভাগে ৩২, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ২৬ জন করে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৪, রাজশাহী বিভাগে ২৭, রংপুর বিভাগে ২৩ এবং সিলেট বিভাগে চারজনের মৃত্যু হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad