অসুস্থ হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান মঙ্গলবার রাতে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।
দলটির অপর স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘তার পিত্তথলিতে পাথর হয়েছে। তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বিভিন্ন পরীক্ষা করা হয়েছে।’
তিনি আরও জানান, বৃহস্পতিবার নজরুল ইসলাম খানের পিত্তথলির পাথর অপসারণের জন্য অস্ত্রোপচার করা হবে।
ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক অধ্যাপক একিউএম মহসিনের তত্ত্বাবধানে নজরুল ইসলাম খান চিকিৎসাধীন আছেন।
এজেডএম জাহিদ আরও জানান, নজরুল ইসলাম খানের দ্রুত আরোগ্য কামনায় দলের নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


