গাইবান্ধায় অতিরিক্ত মদ্যপানে একজনের মৃত্যু, অসুস্থ ২

গাইবান্ধায় অতিরিক্ত মদ্যপানে একজনের মৃত্যু, অসুস্থ ২
ছবি: টাইমস
Advertisement
Advertisement

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অতিরিক্ত মদ পান করে সোহাগ মন্ডল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ আরও দুইজন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসাপাতালে ভর্তি আছেন।

মৃত সোহাগ মন্ডল উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল গ্রামের মৃত সামসুল মন্ডলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে মদ পান করে সোহাগ, মজিবর রহমান ও সৈকত মন্ডল অসুস্থ হন। তাদের রাতেই শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৭টার দিকে সোহাগের মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেও্যা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad