বাপ্পীর ‘শত্রু’ আসছে ওটিটিতে

বাপ্পীর ‘শত্রু’ আসছে ওটিটিতে
Advertisement
Advertisement

কিছু বছর আগেও নিয়মিত শুটিং আর নতুন ছবির ঘোষণায় ব্যস্ত সময় পার করতেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। কিন্তু সাম্প্রতিক সময়ে তাকে নতুন কোনো সিনেমার কাজে তেমন দেখা যাচ্ছে না। শেষ মুক্তি পাওয়া কয়েকটি ছবিও বক্স অফিসে আশানুরূপ সাড়া পায়নি।

এদিকে দীর্ঘদিন ধরে আটকে আছে তার কয়েকটি চলচ্চিত্রের কাজ। নতুন প্রজেক্ট নিয়েও নির্মাতাদের তেমন কোনো আগ্রহ দেখা যাচ্ছে না—এমনটাই ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ আলোচনা।

তবে এর মাঝেই ভক্তদের জন্য নতুন খবর এসেছে। বাপ্পী অভিনীত ‘শত্রু’ সিনেমাটি এবার ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে। আগামী ৯ এপ্রিল থেকে দর্শকরা প্ল্যাটফর্মটিতে ছবিটি দেখতে পারবেন।

এর আগে ২০২৩ সালে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। পরবর্তীতে গত বছর থেকে এটি ‘দ্য অভি কথাচিত্র’ নামের একটি ইউটিউব চ্যানেলেও স্ট্রিমিং শুরু হয়। এবার যুক্ত হলো নতুন একটি মাধ্যম।

গত বছর শোনা গিয়েছিল, কাজের অভাবে মানসিকভাবে কিছুটা চাপে আছেন বাপ্পী। তবে সে সময় এসব গুঞ্জন সরাসরি নাকচ করেন এই অভিনেতা। ‘ভালোবাসার রং’ খ্যাত এই তারকার ভাষ্য ছিল, তিনি একেবারেই হতাশ নন। তার মতে, নিয়মিতই অভিনয়ের প্রস্তাব পাচ্ছেন, কিন্তু গল্প পছন্দ না হওয়ায় অনেক কাজই করছেন না।

অ্যাকশন ঘরানার ‘শত্রু’ পরিচালনা করেছেন সুমন ধর। এতে বাপ্পীর বিপরীতে অভিনয় করেছেন জাহারা মিতু। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মিশা সওদাগর, আমির সিরাজি, ববি, জাদু আজাদ ও সোহেল বাবুসহ আরও অনেকে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad