বাগেরহাটের মোরেলগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে আতিয়ার রহমান নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার গুলিশাখালী ফাযিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
নিহত আতিয়ার রহমান যশোর জেলার সদর উপজেলার বদর উদ্দিনের ছেলে। তিনি বেশ কিছুদিন ধরে এখানে কাজ করছিলেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান জানান, দুপুরে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতরে নেমে কাজ করছিলেন শ্রমিকরা। বৃষ্টিতে চারপাশের মাটির চাপে দেয়াল ধসে পড়ে। এতে আতিউর রহমান নামে একজন নিহত হন।
ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং নিহতের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শহর জেলা হাসপাতালে পাঠানো হবে।


