বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন বন্ধ

বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন বন্ধ
বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র। ফাইল ছবি: টাইমস
Advertisement
Advertisement

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে ইউনিটটির উৎপাদন বন্ধ হয়।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে প্রথম ইউনিটটি প্রতিদিন ৭০০ থেকে ৮০০ মেট্রিক টন কয়লা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করত। ইউনিটটি থেকে প্রতিদিন প্রায় ৪৫ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হতো।

এ বিষয়ে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বলেন, পানির পাম্প ড্যামেজ হওয়ার কারণে প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। মেরামত কাজ চলছে। এটি মেরামত শেষ হলে আশা করছি খুব অল্প সময়ের মধ্যে উৎপাদন শুরু হবে।

বর্তমানে কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিট উৎপাদনে রয়েছে। ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিট ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ আছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad