চট্টগ্রামে জনসভা শেষে ফেনীর পথে রওনা হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানেও নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
এর আগে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বক্তব্য দেন তারেক রহমান।
সিলেটের পর রোববার চট্টগ্রাম থেকে শুরু হয় বিএনপি চেয়ারম্যানের দ্বিতীয় নির্বাচনী প্রচার।
এরপর ফেনী পাইলট স্কুল মাঠ, কুমিল্লার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠ, সোয়াগাজীর ডিগবাজি খেলার মাঠ, দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান।
এর আগে গত ২২ জানুয়ারি তারেক রহমান সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে প্রথম নির্বাচনী প্রচার শুরু করেছিলেন। ওই দিন সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের সাতটি জনসভায় বক্তব্য রাখেন তিনি।


