দেশের বাজারে ইনফিনিক্সের কার্ভড ডিসপ্লের ৫জি ‘নোট এজ’ স্মার্টফোন

দেশের বাজারে ইনফিনিক্সের কার্ভড ডিসপ্লের ৫জি ‘নোট এজ’ স্মার্টফোন
Advertisement
Advertisement

বাংলাদেশের বাজারে নতুন ৫জি স্মার্টফোন ‘নোট এজ’ উন্মোচন করেছে বৈশ্বিক স্মার্টফোন নির্মাতা ইনফিনিক্স। কার্ভড ডিসপ্লে সমৃদ্ধ এই ডিভাইসটি নোট সিরিজের অন্তর্ভুক্ত এবং আপার-মিড রেঞ্জ (মাঝামাঝি দাম) সেগমেন্টকে লক্ষ্য করে বাজারে আনা হয়েছে।

ডিভাইসটি বর্তমানে দেশের বিভিন্ন অনুমোদিত রিটেইল স্টোর ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। আট জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের ইনফিনিক্স নোট এজের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯ হাজার ৯৯৯ টাকা এবং আট জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের জন্য ৩১ হাজার ৯৯৯ টাকা।

ইনফিনিক্সের তথ্যানুযায়ী, দীর্ঘ সময় ধরে ব্যবহার উপযোগী করে নোট এজ ডিজাইন করা হয়েছে। এতে টেকসই হার্ডওয়্যার, দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট এবং দৈনন্দিন ব্যবহারে স্থিতিশীল পারফরম্যান্সকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাংলাদেশের ব্যবহারকারীদের মধ্যে স্ক্রিন টাইম বৃদ্ধি এবং ফোন পরিবর্তনের প্রবণতা কমে আসার বিষয়টি এই ডিভাইস উন্নয়নে প্রভাব ফেলেছে।

স্মার্টফোনটিতে রয়েছে থ্রিডি কার্ভড ওয়ান পয়েন্ট ফাইভ কে (১ দশমিক ৫) আল্ট্রা এইচডি আই প্রোটেকশন ডিসপ্লে, যার চারপাশে ব্যবহার করা হয়েছে সমান ও অতি-সংকীর্ণ বেজেল। দীর্ঘ সময় পড়া, সোশ্যাল মিডিয়া ব্যবহার, ভিডিও কল কিংবা বিনোদনের ক্ষেত্রে হাতে ধরে ব্যবহারে আরাম নিশ্চিত করতেই এই কার্ভড স্ক্রিন যুক্ত করা হয়েছে। ডিভাইসটির বডির পুরুত্ব ৭ দশমিক ২ মিলিমিটার এবং এতে পার্লেসেন্ট ফিনিশ ব্যবহার করা হয়েছে।

নোট এজে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ফাইভ জি প্রসেসর। ইনফিনিক্সের মতে, এই চিপসেট স্বল্পমেয়াদী উচ্চ পারফরম্যান্সের চেয়ে দীর্ঘ সময় ধরে স্থিতিশীল গতি, মসৃণ মাল্টিটাস্কিং এবং কার্যকর পাওয়ার ম্যানেজমেন্টে বেশি গুরুত্ব দেয়।

আরও পড়ুন

ডিভাইসটিতে যুক্ত করা হয়েছে ৬৫০০ এমএএইচ ব্যাটারি, যা একদিনের ভারী ব্যবহারের জন্য যথেষ্ট বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ব্যাটারির দীর্ঘমেয়াদি সক্ষমতা বজায় রাখতে এতে ব্যাটারি সেলফ-হিলিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

সফটওয়্যার দিক থেকে নোট এজে রয়েছে এক্সওএস ১৬। এতে মেমোরি-অ্যাওয়ার শিডিউলিং প্রযুক্তি যুক্ত থাকায় দীর্ঘ সময় ব্যবহারের পরও ফোনের কার্যক্ষমতা বজায় থাকে। ইনফিনিক্স জানিয়েছে, ডিভাইসটিতে তিন বছর অপারেটিং সিস্টেম আপডেট এবং পাঁচ বছর নিরাপত্তা প্যাচ আপডেট দেওয়া হবে।

নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে স্মার্টফোনটি ফাইভ জি সমর্থনের পাশাপাশি ইউপিএস ৩.০ প্রযুক্তি নিয়ে এসেছে। কোম্পানির দাবি অনুযায়ী, এই প্রযুক্তি দুর্বল বা লো-ফ্রিকোয়েন্সি নেটওয়ার্ক সিগন্যালের কার্যকারিতা সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে, যা ইনডোর পরিবেশ বা কোলাহলপূর্ণ এলাকায় সংযোগ স্থিতিশীল রাখতে সহায়তা করে।

ফটোগ্রাফির জন্য নোট এজে রয়েছে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, যা এআই আরএডাব্লিউ+ এবং লাইভ ফটো মোড সমর্থন করে। প্রতিষ্ঠানটির মতে, এর মাধ্যমে কম আলোতেও তুলনামূলকভাবে উন্নত মানের ছবি ধারণ করা সম্ভব। পাশাপাশি ডিভাইসটিতে ডুয়াল স্টেরিও স্পিকার এবং উচ্চ ব্রাইটনেসের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।

পণ্য উন্মোচনের পাশাপাশি বাংলাদেশে নারী ফুটবলের প্রতি দীর্ঘমেয়াদি সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেছে ইনফিনিক্স। জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা এবং দলের অধিনায়ক আফঈদা খন্দকার ইনফিনিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত হয়েছেন।

ইনফিনিক্স নোট এজ চারটি রঙে পাওয়া যাচ্ছে, যার মধ্যে রয়েছে সিল্ক গ্রিন, লুনার টাইটানিয়াম, স্টেলার ব্লু এবং শ্যাডো ব্ল্যাক।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad