প্লট দুর্নীতির দায়ে শেখ রেহানার ৭ বছরের কারাদণ্ড

প্লট দুর্নীতির দায়ে শেখ রেহানার ৭ বছরের কারাদণ্ড
Advertisement
Advertisement

ঢাকার পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার বিরুদ্ধে ৭ বছরের কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। পাশাপাশি ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।

সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন।

এদিন সকাল ১১টা ২৯ মিনিটে বিচারক এজলাসে আসেন। রায় ঘোষণার সময় বিচারক বলেন, ‘আসামিদের আদালতে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। তাদের উদ্দেশ্যে একটি গেজেট প্রকাশ করা হয়। কিন্তু তারা আদালতের নির্দেশ অমান্য করায় পলাতক আসামিদের বিরুদ্ধে বিচারকাজ শুরু করা হয়েছে। এই মামলায় ১৭ আসামির মধ্যে শুধু খুরশীদ আলম আত্মসমর্পণ করেছে।’

মামলায় অভিযোগ করা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করেন। তারা বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও গরীব দেখিয়ে অসৎ উদ্দেশে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নং রাস্তার ৬টি প্লট শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যদের নামে বরাদ্দ দেন।

এ মামলায় প্লট গ্রহীতা হিসেবে প্রধান আসামি করা হয়েছে শেখ রেহানাকে, দুই নম্বর আসামি টিউলিপ ও শেখ হাসিনা তিন নম্বর আসামি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad