ধানের শীষে নির্বাচন করতে চান রেজা কিবরিয়া

ধানের শীষে নির্বাচন করতে চান রেজা কিবরিয়া
বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া।

সোমবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন রেজা কিবরিয়া।

এ সময় তিনি হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান।

অনুষ্ঠানে রেজা কিবরিয়া জানান, বিএনপিতে যারা নেতৃত্বে আছেন, তারা তরুণদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবেন।

তারেক রহমানের বিদেশে অবস্থানকে দুঃখজনক উল্লেখ করে তিনি জানান, বিদেশ থেকে যা শিখছেন তা নিয়ে দেশে ফিরবেন, যার মাধ্যমে দেশের উন্নয়ন হবে।

আরও পড়ুন

দেশের মানুষের কাজের মান খুবই উন্নত মন্তব্য করে তিনি বলেন, ‘দেশের মানুষের দক্ষতা বাড়াতে কাজ করলে দেশে এগিয়ে যাবে।’ নিজের এলাকার পাশাপাশি দেশের জন‍্য কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

এ সময় রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দেওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপির ৩১ দফার আলোকে রেজা কিবরিয়া দেশ গঠন ভূমিকা রাখতে পারবে।’

এর আগে, ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজা কিবরিয়া বিএনপির জোটসঙ্গী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন।

এ ছাড়া, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে রেজা কিবরিয়া গণফোরামে যোগ দেন। এক সময় দলটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে কেন্দ্র করে পরে দলটি দুই ভাগে বিভক্ত হয়।

এরপর তিনি ডাকসুর ভিপি নুরুল হক নুরের সঙ্গে সংগঠনের আহ্বায়ক হিসেবে ‘গণঅধিকার পরিষদ’ গঠন করেন। কিন্তু সেখানেও তাকে কেন্দ্র করে দলটি দুই ভাগে বিভক্ত হয়। এ সময় ভবিষ্যতে রাজনীতি না করার ঘোষণা দিয়েছিলেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad