প্রায় ৬০ ঘণ্টা পর নারায়ণগঞ্জে গ্যাস সরবরাহ স্বাভাবিক

প্রায় ৬০ ঘণ্টা পর নারায়ণগঞ্জে গ্যাস সরবরাহ স্বাভাবিক
নারায়ণগঞ্জে ফেটে যাওয়া তিতাস গ্যাস সরবরাহ পাইপলাইন মেরামতের কাজ করছে তিতাস কর্তৃপক্ষ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জের সদর উপজেলায় প্রায় ৬০ ঘণ্টা পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে মেরামত কাজ শেষে গ্যাস সরবরাহ পুনরায় চালু করে তিতাস কর্তৃপক্ষ।

এর আগে, শনিবার বিকালে উপজেলার ফতুল্লার পঞ্চবটি-মুক্তারপুর উড়াল সড়কের কাজ করার সময় ১২ ইঞ্চি ব্যাসার্ধের তিতাস গ্যাস সরবরাহ পাইপলাইন ফেটে যায়।

ফলে শনিবার সন্ধ্যা ছয়টা থেকে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত টানা প্রায় ৬০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থকে। এতে শিল্পপ্রতিষ্ঠানগুলোর উৎপাদন ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন স্থানীয়রা।

মেরামত কাজে এত দীর্ঘ সময় লাগার কারণ জানতে চাইলে তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ অঞ্চলের উপব্যবস্থাপনা পরিচালক রাজীব কুমার সাহা বলেন, ফাটল ধরা স্থানটি ‘ডেঞ্জার জোন’ হিসেবে চিহ্নিত ছিল। কারণ পাইপলাইনের ঠিক পাশেই ছিল একটি দ্বিতীয়তলা ভবন এবং বিদ্যুতের খুঁটি। ফলে সর্বোচ্চ সতর্কতা নিয়েই মেরামত কাজ করতে হয়েছে।

মাটির প্রায় ২৪ ফুট নিচে পাইপলাইনটি ছিল জানিয়ে তিনি বলেন, কাঁদাযুক্ত মাটিতে গভীর খনন ও নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে অতিরিক্ত সময় লেগেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad