ঢাবিতে টিকার এএফএম হস্তান্তর

ঢাবিতে টিকার এএফএম হস্তান্তর
মঙ্গলবার বিকালে উপাচার্যের অফিসসংলগ্ন সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ হস্তান্তর। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান গবেষণায় নতুন মাত্রা যোগ করতে অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ (এএফএম) হস্তান্তর করেছে তুরস্কের আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা)। মঙ্গলবার বিকালে উপাচার্যের অফিসসংলগ্ন সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে যন্ত্রটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) মামুন আহমেদ।

নিয়াজ আহমদ খান বলেন, সম্প্রতি ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে গবেষণার অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। টিকার দেওয়া এই উন্নত প্রযুক্তির যন্ত্রটি বিজ্ঞান গবেষণায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও জানান, এ যন্ত্রের সুবিধা ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের জন্যও উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। গবেষণা সুবিধা জনগণের কাছে পৌঁছে দেওয়াকে বিশ্ববিদ্যালয়ের নীতিগত প্রতিশ্রুতির অংশ হিসেবে উল্লেখ করেন উপাচার্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন আবদুস সালাম, জীববিজ্ঞান অনুষদের ডিন মো. এনামুল হক, অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান শাকিলা নার্গিস খান, প্রক্টর সাইফুদ্দীন আহমদ, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী মুহা. আব্দুল্লাহ আল মাহমুদ, টিকা বাংলাদেশের কোঅর্ডিনেটর মোহাম্মদ আলী আরমান, প্রধান প্রকৌশলী কাজী মো. আক্রাম হোসেন, শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার মোহাম্মদ তানভীর আলীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad