প্রাথমিকের ২ লাখ শিশু পাবে বিনামূল্যে স্কুলড্রেস: প্রধানমন্ত্রী

প্রাথমিকের ২ লাখ শিশু পাবে বিনামূল্যে স্কুলড্রেস: প্রধানমন্ত্রী
বুধবার জাতীয় সংসদে প্রথমবারের মতো সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : পিএমও
Advertisement
Advertisement

প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিশু শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুলড্রেস দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার জাতীয় সংসদ অধিবেশনে সরাসরি সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে এ কথা জানান তিনি।

ইশতেহার অনুযায়ী সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘যারা ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। যারা ভোট দেননি তাদের জন্য কাজ করাও আমার দায়িত্ব।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা কৃষক কার্ড আগামী ১৪ তারিখে পয়লা বৈশাখের দিন চালু করতে যাচ্ছি। এই পাইলট কর্মসূচির আওতায় ইতোমধ্যে প্রায় ২২ হাজার বিভিন্ন ধরনের কৃষককে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশের ১০টি জেলায় এই কর্মসূচি শুরু করা হবে।’

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা এবং মূল্যস্ফীতির বিষয়ে তিনি বলেন, ‘আমরা তো টাকা ছাপিয়ে দিচ্ছি না, তাই মূল্যস্ফীতি হবে না। বরং এই অর্থ যখন বাজারে যাবে, তখন যারা এই সহায়তা পাচ্ছেন–প্রান্তিক কৃষক ও নারীরা–তারা এই টাকা দেশের ভেতরেই ব্যয় করবেন।’

এর আগে প্রধানমন্ত্রীর জন্য সংসদে একটি নির্দিষ্ট দিনে প্রশ্নোত্তর পর্ব আয়োজনের প্রস্তাব উত্থাপন করা হয়। বুধবার সংসদের মুলতবি অধিবেশনে বক্তব্যকালে এক সংসদ সদস্য এই প্রস্তাব দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad