ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার দুপুরে ঢাকা সেনানিবাসে আর্মড ফোর্সেস ডিভিশনে (এএফডি) অবস্থিত প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময় তারা দু্ই দেশের নিরাপত্তা ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।


