প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের আন্দোলনে এনসিপির সংহতি

প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের আন্দোলনে এনসিপির সংহতি
প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের সঙ্গে সংহতি জানাতে বৃহস্পতিবার শাহবাগে যান এনসিপি নেতা সামান্তা শারমিন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের চলমান আন্দোলনের ১৬তম দিনে তাদের সঙ্গে সংহতি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)।

আন্দোলকারীরা জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে পদযাত্রা করবেন তারা।

সোমবার সন্ধ্যায় শাহবাগ থানার সামনে প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের কর্মসূচিতে সংহতি জানাতে যান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ সংগঠনের অন্য নেতারা। এ সময় প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের আহ্বায়ক আলী হুসেন যমুনা অভিমুখে পদযাত্রার ঘোষণা দেন।

সামান্তা শারমিন বলেন, ‘উনাদের (প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ) পাঁচ দফা দাবির মধ্যে যেগুলো যৌক্তিক, সেগুলো অবিলম্বে পূরণ করা উচিত।’

আরও পড়ুন

প্রতিবন্ধীরা দেশের নীতিগত সমস্যার কারণে শিক্ষাজীবন থেকে বঞ্চিত হন উল্লেখ করে তিনি বলেন, ‘ওটা যদি এখনই সমাধান করা না যায়, অন্তত যারা অনার্স-মাস্টার্স পর্যন্ত পড়েছেন, তাদের জন্য চাকরির ব্যবস্থা করা জরুরি। ’

এসময় প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের আহ্বায়ক আলী হুসেন বলেন, ‘আগামীকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশে আমরা পদযাত্রা করব।’

তিনি এনসিপির প্রশংসা করে বলেন, ‘আন্দোলনের ১৬তম দিনে এই প্রথম কোনো রাজনৈতিক দল আমাদের পাশে দাঁড়িয়েছে, এটা আমাদের জন্য অনুপ্রেরণার।’

ঐকমত্য কমিশনের সমালোচনা করে শারমিন বলেন, ‘জুলাইয়ে আহত যে প্রতিবন্ধী ছিলেন তাকেও এখানে রাখা হয়নি। রাজনৈতিক দলগুলোকে সব সুযোগ দেওয়া হলো কিন্তু যারা জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের জায়গা দেওয়া হয়নি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad